দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ু সহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থার আওতায় আনতে লক্ষ্মীপুরের রামগতিতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় রামগতি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলার চর আলগী ইউনিয়নের রামদয়াল ব্লকের ৬৭৮ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। একই সঙ্গে সারাদেশের ৭৭টি উপজেলায় অনলাইনে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন সেলিম, পুলিশ সুপার মো. আবু তারেক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্মীপুরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ।
জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, বিভিন্ন সরকারি সেবা ও সুযোগ-সুবিধার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা সম্ভব হবে। কৃষকের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
/অ